প্রথম প্যারাডক্স
সবচেয়ে প্রাচীন প্যারাডক্সটির সাথে গ্রিক আইনজীবী প্রটাগোরাস এর নাম জড়িত।
প্রটাগোরাস একবার এক দরিদ্র ছাত্রকে কোনো প্রকার সম্মানি ছাড়া শিক্ষাদান করেন । শর্ত ছিল , শিক্ষাগ্রহণ সম্পন্ন হবার পর প্রথম মামলা জয়ের পরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রটাগোরাসকে দিতে হবে।
ছাত্রটি শিক্ষাগ্রহণ সম্পন্ন হওয়ার পরেও কোনো মামলা গ্রহণ করেনি। প্রটাগোরাস কিছু সময় পরে অর্থের জন্য ছাত্রটির নামে মামলা করে দেয়।
এখন,
ছাত্র যুক্তি দেখায়,
যদি আমি কেস জিতি তাহলে আইন অনুযায়ী আমাকে টাকা পরিশোধ করতে হবেনা। যদি আমি কেস হারি, তাহলেও আমাকে টাকা পরিশোধ করতে হবেনা, কারণ শর্ত অনুযায়ী আমি কোনো কেস জিতিনি। সুতরাং, আমি হারি অথবা জিতি, আমাকে কোনো অর্থ পরিশোধ করতে হবেনা।
আর, প্রটাগোরাস এর যুক্তি ছিল,
যদি সে মামলা হারে, তাহলে আইন অনুযায়ী সে আমাকে অর্থ পরিশোধ করবে। আর, যদি সে জিতে, তাহলে সে তার প্রথম মামলাটি জিতবে,শর্ত অনুযায়ী, সে আমাকে অর্থ পরিশোধ করবে। সুতরাং, আমি হারি অথবা জিতি, তাকে অর্থ পরিশোধ করতে হবে।
এখন, কথা হলো বিচারক কার পক্ষে রায় দিবে ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
বিচারক এর এই ডাইলেমা থেকে রক্ষা পাওয়ার উপায় হলো, সে প্রথমে ছাত্রের পক্ষে রায় দিবে। যেহেতু, সে এখনো কোনো মামলা জিতেনি। রায় হয়ে যাওয়ার পরে প্রটাগোরাস পুনরায় ছাত্রের বিরুদ্ধে মামলা করবে, কারণ, ছাত্র তার প্রথম মামলা জিতেছে। এরপর, বিচারক প্রটাগোরাস এর পক্ষে রায় দিবে।
Comments
Post a Comment