সংখ্যার খেলা ।।।।।।।।।।।।।।। ব্যবহার হবে বীজগাণিতিক ধারার।(১,১২,২৩,৩৪,৪৫,৫৬,৬৭,৭৮,৮৯,১০০) দুইজন ১ থেকে ১০ পর্যন্ত যেকোনো সংখ্যা বলতে পারবেন ।(ধরি, একজন ১ বললো , অন্যজনও ১ বললো, যোগফল হলো ২, এবার একজন ১০ বললো, যোগফল হলো ১২, অন্যজন ৫ বললো, যোগফল হলো ১৭,আপনি ৬ বলবেন, যোগফল হবে ২৩,....., এভাবে সংখ্যার যোগফল যখন ১০০ হবে তখন খেলা শেষ। ) যে আগে ১০০ তে পৌছাবে সে জিতবে। জিততে হলে ১| আপনাকে প্রথমে ১ দিয়ে শুরু করতে হবে। ২| এরপর, আপনার বলা সংখ্যা হবে = ১১- অপরজনের সংখ্যা। ( লক্ষ্য করলে দেখবেন, আপনি আসলে ১,১২,২৩,..... এই ধারাটিতে ফিরে যেতে যত বলা প্রয়োজন সেটাই বলছেন।) যদি ১ দিয়ে শুরু না করে অন্য কোন অংক দিয়ে শুরু করা হয়, তখন?যেমন ঃ৩ উত্তর ঃ হ্যা করা যাবে। কিন্তু, ১,১২,২৩,৩৪,৪৫,৫৬,৬৭,৭৮,৮৯.... এই ধারাটিতে যাতে আপনি ফিরে আসতে পারেন সেদিকে লক্ষ্য রাখবেন। ( যেমন ঃ আপনি ৩ বললেন , অন্যজন ২ বললো ,৫, তাহলে আপনি ৭ বলবেন, যাতে,১২ হয় , এরপর, অপনেন্ট যা-ই বলুক, আপনি তারপরে তার বলা সংখ্যা কে ১১ থেকে বাদ দিয়ে বিয়োগফলটি বলবেন....)