অ্যাপলোনিয়াস
সম্রাট আলেকজান্ডার এর মৃত্যুর পর থেকে রোমান সাম্রাজ্যের উত্থানের মধ্যবর্তী সময়কে বলা হয় হেলেনিস্টিক এজ। এই সময় গণিতের কেন্দ্র ছিলো আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়। ইউক্লিড, আর্কিমিডিস, অ্যাপোলোনিয়াস হলো আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের ত্রিরত্ন। ৩০০ - ২০০ খ্রিস্টপূর্ব সময়কে বলা হয় গ্রিক গণিতের স্বর্ণযুগ। এই সময় গ্রিক জ্যামিতি তার বিকাশের সর্বোচ্চ চুড়ায় পৌছেছিল। মনোকেমাস কিউব ডুপ্লেশন প্রব্লেম সলভ করার জন্য কণিক সেকশন এর ব্যবহার করেন। তাই তাকে প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা আবিস্কারের কৃতিত্ব দেয়া হয়। ইরাটোস্থেনিস যার নাম দিয়েছিলেন ' ট্রায়াড অব মনোকেমাস '। তবে, এদেরকে প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা নামগুলো দিয়েছে অ্যাপোলোনিয়াস। অ্যাপোলোনিয়াস তার '* কনিক সেকশনস্ ' বইতে এই তিন ধরনের কার্ভ নিয়ে আলোচনা করেছেন। তার সময়ে গ্রিসে x-y কোওর্ডিনেট এর ব্যবহার ছিলো না। কনিক সেকশন নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি প্রায় একই ধরনের কোওর্ডিনেট সিস্টেম এর সুত্রপাত করেন। প্রাচীনকালে বই কিভাবে পাবলিশ করা হতো তার দ্বিতীয় ...