অনুবর্তন ( Following ) - অন্যের দেখানো পথ, আদর্শ বা নিয়ম মেনে চলার প্রক্রিয়া। অনুবর্তন ( Conditioning ) - মনোবিজ্ঞানে উদ্দীপকের প্রতি প্রাণীর স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া সৃষ্টির প্রক্রিয়া। “যদি না পোষায়, মাই ডোর ইজ ওপন…” ছাত্ররা শিক্ষকের পদাঙ্ক অনুসরণ করবে, শিক্ষকদের আদর্শ অনুসরণ করে নিজেদের গড়ে তুলবে এটাই কাম্য। অনুবর্তন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ' মর্ডান ইন্সটিটিউট ' এর শিক্ষকরা। উপন্যাসটি জাতিকে পথ দেখানোর কারিগরদের জীবনালেখ্য। পক্ষান্তরে, একটি জাতির জীবনালেখ্য।