ফার্মার টু স্কয়ার থিওরেম
✍︎
প্রাইম নাম্বারগুলোকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে।
১/
যেসব প্রাইমকে ৪ দ্বারা ভাগ করলে ১ অবশিষ্ট থাকে।
যেমন ঃ ৫,১৩,১৭,২৯,৩৭,৪১,........
২/
যেসব প্রাইমকে ৪ দ্বারা ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে।
যেমন ঃ ৩,৭,১১,১৯,২৩,৩১,.......
প্রথমোক্ত প্রাইমগুলোকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়। কিন্তু, শেষোক্ত প্রাইমগুলোর ক্ষেত্রে এটি সম্ভব নয়।
অর্থাৎ,
৫ = ১^২+২^২
১৩=২^২+৩^২
১৭=১^২+৪^২
২৯=২^২+৫^২
........................
কিন্তু, ৩,৭,১১,১৯,...... প্রাইমগুলোকে এভাবে প্রকাশ করা যায় না।
এটি ফার্মার " টু স্কয়ার থিওরেম " নামে পরিচিত।
Comments
Post a Comment