শুন্য কিভাবে এলো

 অন্য সব সংখ্যার মতোই শুন্য এর উৎপত্তি কবে থেকে সেটা নিশ্চিত হওয়া যায়নি। শুন্য ছাড়া এই উপমহাদেশের (hindu numerals) সংখ্যা পদ্ধতির সাথে অন্য সংখ্যা পদ্ধতির পার্থক্য সামান্য। অন্য সংখ্যার সাথে শুন্য এর প্রধান পার্থক্য এর স্থানিক মানে। ভারতীয় উপমহাদেশে শুন্য এর সবচেয়ে প্রাচীন এবং নির্ভরযোগ্য নিদর্শন পাওয়া যায় ৮৭৬ সালের এক শিলালিপিতে। গোয়ালিয়রে প্রাপ্ত এই শিলালিপিতে ৫০ এবং ২৭০ সংখ্যা দুটি লিখা ছিল শুন্য ব্যবহার করে। তবে শুন্য এর ইতিহাস আরও প্রাচীন। ব্যাবিলনীয়রা সংখ্যার অনুপস্থিতি নির্দেশ করার জন্য আলাদা চিহ্ন ব্যবহার করত। তবে বর্তমানে আমরা যে কাজে শুন্য ব্যাবহার করে থাকি, ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিতে তার কোনো ব্যবহার ছিলো না। গ্রিক পান্ডুলিপিতে স্থানিক মানের কিছু ব্যবহার দেখা যায়। ডিওফ্যান্টাস এর কাজে স্থানিক মানের প্রমান মিলে।


 গ্রিকরা ওমিক্রন (O) চিহ্ন দ্বারা গর্ত নির্দেশ করতো। ব্রাক্ষ্মি লিপিতে শিং বিশিষ্ট একধরনের বৃত্তের(ছবি দ্রষ্টব্য) ব্যবহার দেখা যায়। যা ১০ নির্দেশ করতো। এই উপমহাদেশে ব্যবহৃত শুন্যের (০) সাথে আরবরা ৫ লেখার জন্য যে চিহ্ন ব্যাবহার করতো তার মিল ছিল। এই মিলের কারণে শুন্য লিখার জন্য আরবরা ডট(.) চিহ্ন ব্যবহার করতো। উপমহাদেশে ০ চিহ্নকে শুন্য এর অর্থানুসারে আরবরা বলতো আস- সিফর/ সিফর। ফিবোনাচ্চি তার লিব্রে অ্যাবাকি বইতে যেফ্রাম নামের একটি চিহ্নের কথা আলোচনা করেছেন। ম্যাক্সিমাস প্লান্ডেস একে বলেছেন যেফ্রা। যার ইটালিয়ান উচ্চারণ ছিলো যিরো,চিরো,যেপিরো। যা মধ্যযুগে সিপ্স,সিফরন,যিরোন,ছিফ্রা থেকে পরিবর্তন হয়ে হয় জিরো। 

Comments

Popular posts from this blog

কার্ল ফ্রিডরিখ গাউস

আর্কিমিডিস